২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভেনাসের আরেকটি ব্যর্থতা

ফ্যামিলি সার্কল কাপের কোয়ার্টার ফাইনালে ইউএস ওপেন চ্যাম্পিয়ন সামান্থা স্টোসার ৬-৩, ৪-৬, ৬-৩ গেমে ভেনাস উইলিয়ামসকে হারিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2012, 12:56 PM

Updated : 24 Aug 2022, 11:07 AM

ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফ্যামিলি সার্কল কাপের কোয়ার্টার ফাইনালে ইউএস ওপেন চ্যাম্পিয়ন সামান্থা স্টোসার ৬-৩, ৪-৬, ৬-৩ গেমে ভেনাস উইলিয়ামসকে হারিয়েছেন। ভেনাসের আরেকটি ব্যর্থতায় সেমিফাইনালে উইলিয়ামস পরিবারের দুই বোনের মুখোমুখি হওয়ার সম্ভাবনা শেষ হয়ে গেলো। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলাইনার চার্লস্টনে অনুষ্ঠানরত প্রতিযোগিতাটির সেমিফাইনালে সেরেনা উইলিয়ামসের মুখোমুখি হবেন স্টোসার। গত সেপ্টেম্বরে সেরেনাকে হারিয়েই ইউএস ওপেনের শিরোপা জিতেছিলেন তিনি। চোটের কারণে জার্মানির স্যাবাইন লিসিচকি কোয়ার্টার ফাইনাল থেকে সরে দাঁড়ালে শেষ চারে উঠে যান সেরেনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৮৫৪ঘ.