২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাহরাইনের কোচ হতে আগ্রহী ম্যারাডোনা

বাহরাইন জাতীয় ফুটবল দলের কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ডিয়েগো ম্যারাডোনা। বর্তমানে দুবাইয়ের দল আল-ওয়াসলের কোচের দায়িত্ব পালন করছেন আর্জেন্টিনার এই ফুটবল-কিংবদন্তী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2012, 12:13 PM

Updated : 24 Aug 2022, 11:07 AM

ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাহরাইন জাতীয় ফুটবল দলের কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ডিয়েগো ম্যারাডোনা। বর্তমানে দুবাইয়ের দল আল-ওয়াসলের কোচের দায়িত্ব পালন করছেন আর্জেন্টিনার এই ফুটবল-কিংবদন্তী। স¤প্রতি বাহরাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি শেখ আলী বিন খলিফা আল-খলিফার সঙ্গে দেখা করেন ম্যারাডোনা। সেখানেই ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের দেশটির জাতীয় দলের দায়িত্ব নেয়ার আগ্রহ প্রকাশ করে ম্যারাডোনা বলেন, “জাতীয় দলের জন্য আপনি যদি নতুন কোচের খোঁজে থাকেন তবে সেই তালিকায় আমার নামটিও যোগ করুন।” দুই বছরের চুক্তিতে গত বছরের মে মাসে আল-ওয়াসলের কোচ হিসেবে নিযুক্ত হন ম্যারাডোনা। কিছু দিন আগে সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দলের কোচ হওয়ার আগ্রহও প্রকাশ করেছিলেন তিনি। বাহরাইনের ফুটবল সম্পর্কে ম্যারাডোনা বলেন, “আমার মনে হয় বাহরাইনের ফুটবলের মান ভালো। আল-রিফা (বাহরাইনের অন্যতম সেরা ক্লাব) ভালো খেলে এবং তাদের মধ্যে ভালো করার সমস্ত গুণাগুণও আছে। আমি আল-ওয়াসলে কাজ করে বুঝতে পারছি উপসাগরীয় অঞ্চলের ফুটবলের মান বেশ ভালো। এখানকার খেলোয়াড়দের শুধু ফুটবলে আরেকটু মনোনিবেশ করা প্রয়োজন।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৮০৫ঘ.