ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফেনী সকার ক্লাবের সঙ্গে পয়েন্ট খুইয়েছে ব্রাদার্স ইউনিয়ন। বৃহষ্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ১-১ গোলে অমিমাংশিতভাবে শেষ হয়েছে।
ম্যাচে প্রথমে এগিয়ে যায় ফেনী সকার ক্লাব। ৩৭ মিনিটে জাতীয় দলের মিডফিল্ডার শাহেদুল আলম শাহেদ দুর্দান্ত এক ফ্রি কিক থেকে গোল করেন। ব্রাদার্স গোলরক্ষক উত্তম বড়–য়া শতচেষ্টা করেও রুখতে পারেননি (১-০)।
ম্যাচের ৮৯ মিনিট পর্যন্ত এই ব্যবধান ধরেও রেখেছিল ফেনী সকার। ঠিক এই সময় বদলী খেলোয়াড় তৌহিদুল ইসলামের এক গোলে ম্যাচের সমতায় ফিরে ব্রাদার্স (১-১)।
ম্যাচে এগিয়ে যাওয়ারও সুযোগ পেয়েছিল ব্রাদার্স। অতিরিক্ত সময়ে নাইজেরীয় মিডফিল্ডার অ্যাডামস পেনাল্টি েেক গোল করতে র্ব্য হলে জয় হাতছাড়া হয়ে যায় গোপীবাগের ক্লাবটির।
এই ড্রয়ে ৮ ম্যাচে ১০ পয়েন্ট ঝুলিতে পুরেছে ব্রাদার্স। তাদের অবস্থান চতুর্থ। সামন সংখ্যক ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে সকার ক্লাব রয়েছে ষষ্ঠ স্থানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১৯২০ঘ.
bdnews24