ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রিমিয়ার ব্যাংক বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ ফুটবলে ভিক্টোরিয়া স্পোটিং ক্লাব ও ওয়ারী ক্লাবের ম্যাচটি অমিমাংশিতভাবে শেষ হয়েছে। বুধবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।
ম্যাচের ১৭ মিনিটে শামীমের গোলে এগিয়ে যায় ভিক্টোরিয়া (১-০)। ২১ মিনিটে রায়হান ব্যবধান দ্বিগুন করেন (২-০)।
অবশ্য এই ব্যবধান বেশিক্ষণ ধরে লাখতে পারেনি ভিক্টোরিয়া। জাকিরের জোড়া গোলে ম্যাচটি সমতায় নিয়ে আসে ওয়ারী। ম্যাচের ৩৯ ও ৭৪ মিনিটে তিনি দুটি গোল করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১৯৫০ঘ
bdnews24