২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্ল্যাকবার্নকে হারিয়ে পাঁচ পয়েন্টে এগিয়ে ম্যান ইউ

আন্তনিও ভ্যালেন্সিয়া ও অ্যাশলে ইয়াংয়ের শেষ দিকের গোলে সোমবার ব্ল্যাকবার্ন রোভার্সকে ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই জয়ের ফলে তালিকায় দুই নম্বরে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান বেড়ে ৫ হয়েছে। ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে (ইপিএল) সাত রাউন্ডের খেলা বাকি আছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2012, 11:26 AM

Updated : 24 Aug 2022, 11:06 AM

ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্তনিও ভ্যালেন্সিয়া ও অ্যাশলে ইয়াংয়ের শেষ দিকের গোলে সোমবার ব্ল্যাকবার্ন রোভার্সকে ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই জয়ের ফলে তালিকায় দুই নম্বরে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান বেড়ে ৫ হয়েছে। ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে (ইপিএল) সাত রাউন্ডের খেলা বাকি আছে। ৩১ খেলায় ৭৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে বর্তমান চ্যাম্পিয়ন ম্যান ইউ। সমান খেলায় ম্যান সিটির পয়েন্ট ৭১। আর ৩১ খেলায় মাত্র ২৮ পয়েন্ট পাওয়া ব্ল্যাকবার্নের মাথার উপর ঝুলছে রেলিগেশনের খাড়া। নিজেদের মাঠে বর্তমান চ্যাম্পিয়নদের ভালোভাবেই আটকে রাখতে সক্ষম হয়েছিলো ব্ল্যাকবার্ন। ৮০ মিনিট পর্যন্ত নিজেদের জাল অক্ষতই রেখেছিলো তারা। তবে এই মৌসুমে দারুণ খেলতে থাকা ম্যান ইউ মিডফিল্ডার ভ্যালেন্সিয়াকে আর আটকে রাখতে পারেনি ব্ল্যাকবার্ন। ৮১ মিনিটে তার গোলেই এগিয়ে যায় ম্যান ইউ। ৮৬ মিনিটে বদলি খেলোয়াড় ইয়াং দ্বিতীয় গোল করেন। এই জয়ের পর ম্যান ইউ কোচ আলেক্স ফার্গুসন বলেন, “এটা লম্বা রাত ছিলো তাই না? আমরা ধৈর্যের চরম পরীক্ষা দিয়েছি এবং তার পুরস্কার পেয়েছি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৭০০ ঘ.