২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হারতে-হারতে ম্যান সিটির ড্র

পিছিয়ে পড়েও শেষ দিকে দুই গোল করে সান্ডারল্যান্ডের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে ম্যানচেস্টার সিটি। শনিবার ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের অন্য দুই ম্যাচে চেলসি জিতলেও হেরে গেছে আর্সেনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2012, 01:10 PM

Updated : 24 Aug 2022, 11:05 AM

ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পিছিয়ে পড়েও শেষ দিকে দুই গোল করে সান্ডারল্যান্ডের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে ম্যানচেস্টার সিটি। শনিবার ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের অন্য দুই ম্যাচে চেলসি জিতলেও হেরে গেছে আর্সেনাল। চেলসি ৪-২ গোলে অ্যাস্টন ভিলাকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে অংশ নেয়ার আশা বাঁচিয়ে রেখেছে। তবে কুইন্স পার্ক রেঞ্জার্সের কাছে ১-২ গোলে হেরে গেছে তৃতীয় স্থানে থাকা আর্সেনাল। এবারের মৌসুম দারুণভাবে শুরু করা ম্যান সিটি ১৯৬৮ সালের পর প্রথমবারের মতো লিগ শিরোপা জয়ের স্বপ্ন দেখছিলো। কিন্তু গত কয়েকটি ম্যাচে ম্যান সিটির ব্যর্থতার সুযোগ কাজে লাগিয়ে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড উঠে গেছে শীর্ষে। ৩০ ম্যাচ থেকে ম্যান ইউর সংগ্রহ ৭৩ পয়েন্ট। এক ম্যাচ বেশি খেলা ম্যান সিটি ৭১ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে। ৫৮ পয়েন্ট নিয়ে আর্সেনালের অবস্থান তৃতীয়। আর্সেনালের চেয়ে এক ম্যাচ কম খেলা টটেনহ্যাম হটস্পারের পয়েন্ট ৫৫। ৩১ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে চেলসি আছে পাঁচ নম্বরে। নিজেদের মাঠে খেলার সুবিধা পেলেও ৩১ মিনিটে সেবাস্টিয়ান লারসনের গোলে পিছিয়ে পড়ে ম্যান সিটি। ৪৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা নিয়ে আসেন মারিও বালোতেল্লি। তবে বেশিক্ষণ সমতা ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। বিরতির ঠিক আগে নিকোলাস বেনটনার ও ৫৫ মিনিটে লারসনের দ্বিতীয় গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় সান্ডারল্যান্ড। হারের আশঙ্কায় জর্জরিত ম্যান সিটি ঘুরে দাঁড়ায় খেলার শেষ প্রান্তে। ৮৫ মিনিটে বালোতেল্লির দ্বিতীয় এবং তার পরের মিনিটে আলেকজান্দার কোলারোভের গোলে ড্র করতে সক্ষম হয় ইংল্যান্ডের সবচেয়ে ধনী ক্লাবটি। প্রিমিয়ার লিগের অন্য ম্যাচগুলোতে এভারটন ২-০ গোলে ওয়েস্ট ব্রমউইচকে, উইগান অ্যাথলেটিক একই ব্যবধানে স্টোক সিটিকে, ফুলহ্যাম ২-১ গোলে নরউইচ সিটিকে ও বোল্টন ওয়ান্ডারার্স ৩-২ গোলে উলভারহ্যাম্পটনকে হারিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৯০৭ঘ.