২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালে জোকোভিচের মুখোমুখি মারে

সনি এরিকসন ওপেনের পুরুষ এককের ফাইনালে উঠেছেন নোভাক জোকোভিচ ও অ্যান্ডি মারে। হাঁটুর চোটের কারণে সেমিফাইনাল থেকে সরে দাঁড়ান রাফায়েল নাদাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2012, 11:25 AM

Updated : 24 Aug 2022, 11:05 AM

ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সনি এরিকসন ওপেনের পুরুষ এককের ফাইনালে উঠেছেন নোভাক জোকোভিচ ও অ্যান্ডি মারে। হাঁটুর চোটের কারণে সেমিফাইনাল থেকে সরে দাঁড়ান রাফায়েল নাদাল। ফাইনাল খেলা রোববার। কয়েক সপ্তাহ ধরে বাঁ-হাঁটুর চোটে ভুগতে থাকা নাদাল সরে দাঁড়ানোয় না খেলেই ফাইনালে পৌঁছে গেছেন যুক্তরাজ্যের মারে। ক্লে-কোর্টের রাজা নাদাল ক্লে-কোর্ট মৌসুম শুরু হওয়ার আগেই সুস্থ হয়ে উঠতে মূলত এই সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে শুক্রবার অন্য সেমিফাইনালে পুরুষদের র‌্যাংকিংয়ের শীর্ষ খেলোয়াড় জোকোভিচ ৬-০, ৭-৬(৫) গেমে হারান আর্জেন্টিনার হুয়ান মোনাকোকে। অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর এই প্রথম কোনো প্রতিযোগিতার ফাইনালে উঠলেন সার্বিয়ার জোকোভিচ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৭১৬ ঘ.