২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টারকে হারিয়ে শিরোপা দৌড়ে টিকে থাকলো জুভেন্তাস

ইতালির সেরি আ তে রোববার আলেসান্দ্রো দেল পিয়েরো ও মার্টিন ক্যাকেরেসের দুই গোলে ইন্টার মিলানকে ২-০ গোলে হারিয়ে শিরোপা দৌড়ে ভালোভাবেই ঠিকে রইলো জুভেন্তাস। আর এই হারের ফলে ইন্টারের চ্যাম্পিয়নস লিগে খেলার সম্ভবনা প্রায় শেষ হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2012, 02:54 PM

Updated : 24 Aug 2022, 11:03 AM

ঢাকা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইতালির সেরি আ তে রোববার আলেসান্দ্রো দেল পিয়েরো ও মার্টিন ক্যাকেরেসের দুই গোলে ইন্টার মিলানকে ২-০ গোলে হারিয়ে শিরোপা দৌড়ে ভালোভাবেই ঠিকে রইলো জুভেন্তাস। আর এই হারের ফলে ইন্টারের চ্যাম্পিয়নস লিগে খেলার সম্ভবনা প্রায় শেষ হয়ে গেছে। এই মৌসুমে এখন পর্যন্ত অপরাজিত জুভেন্তাস ২৯ খেলায় ৫৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে। সমান খেলায় ৬৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে বর্তমান চ্যাম্পিয়ন এসি মিলান। ৪১ পয়েন্ট নিয়ে ইন্টার মিলান আট নম্বরে। লিগের শীর্ষ চার দল চ্যাম্পিয়নস লিগের আগামী আসরে অংশগ্রহণের সুযোগ পাবে। নিজেদের মাঠ জুভেন্তাস অ্যারেনায় ৫৭ মিনিটে ক্যাকেরেস ও ৭১ মিনিটে দেল পিয়েরো গোল করেন। এই মৌসুলে লিগে এটা দেল পিয়েরোর প্রথম গোল। অন্যান্য খেলায় আতালান্তা ২-০ গোলে বোলোনিয়াকে ও লাৎসিও ১-০ গোলে ক্যালিয়ারিকে হারিয়েছে। এছাড়া নাপোলি ২-২ গোলে কাতানিয়ার সঙ্গে, জেনোয়া একই ব্যবধানে ফিওরেন্তিনার সঙ্গে, চেসেনা ২-২ গোলে পার্মার সঙ্গে ও শিয়েভো ১-১ গোলে সিয়েনার সঙ্গে ড্র করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২০৪৯ ঘ.