২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেন্টমার্টিন চ্যানেল জয়ীরা পুরস্কৃত হয়েছেন

সেন্টমার্টিন চ্যানেল জয়ী সাঁতারুদের পুরস্কৃত করা হয়েছে। শনিবার রাজধানীর এক হোটেলে তাদের হাতে পুরস্কারের টাকা ও সনদপত্র তুলে দেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান ও সাঁতার ফেডারেশনের সভাপতি ভাইস অ্যাডমিরাল জহিরউদ্দিন আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2012, 01:40 PM

Updated : 24 Aug 2022, 11:02 AM

ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেন্টমার্টিন চ্যানেল জয়ী সাঁতারুদের পুরস্কৃত করা হয়েছে। শনিবার রাজধানীর এক হোটেলে তাদের হাতে পুরস্কারের টাকা ও সনদপত্র তুলে দেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান ও সাঁতার ফেডারেশনের সভাপতি ভাইস অ্যাডমিরাল জহিরউদ্দিন আহমেদ। গত ১৮ ফেব্র“য়ারি টেকনাফ েেক সেন্টমার্টিন পর্যন্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দশজন সাঁতারু প্রতিযোগিতায় অংশ নেন। সাঁতারুরা ১৫ কিলোমিটার সমুদ্রপ পাড়ি দেন। স্পোর্টস ভিশন, বাংলাদেশ সাঁতার ফেডারেশন, এটিএন বাংলা ও নেচার অ্যাডভেঞ্চার ক্লাব যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করে। পুরো আয়োজনের পৃষ্ঠপোষকতা করেছে এবি ব্যাংক। ৩ ঘন্ট ৯ মিনিট ১৮ সেকেন্ড সময় নিয়ে প্রতিযোগিতায় প্রথম হয়েছেন আলমগীর সুইমিং ক্লাবের সাঁতারু ফয়সাল আহমেদ। আরিফুল ইসলাম দ্বিতীয় এবং টিটু মিয়া হন তৃতীয়। আরো অংশ নেন রুমানা আক্তার, সাব্বির আহমেদ, চামিলি আক্তার লাবনী, পাপিয়া আক্তার, লাবানী আক্তার জুই, নুর ইসলাম ও কুলসুম খাতুন। অনুষ্ঠানের প্রধান অতিথি নৌবাহিনীর প্রধান আশা করেন ভবিষ্যতে বাংলাদেশে ব্রোজেন দাসের মতো সাঁতারুর জন্ম হবে। তিনি বলেন, “নতুন প্রজন্ম পারবে দেশকে এগিয়ে নিতে। সাঁতারের মাধ্যমে সম্ভব বিদেশের মাটিতে দেশের মুখ উজ্জ্বল করা। আশা করছি ভবিষ্যতে এ দেশে আরো বড়-বড় সাঁতারুর জন্ম হবে।” অনুষ্ঠানের বিশেষ অতিথি এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান বলেন, “ধিরে ধিরে এটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় রুপ নেবে বলে আমি বিশ্বাস করি। আর এর মাধ্যমে আমাদের ক্রীড়াঙ্গনের আরো অগ্রগতি হবে।” স্পন্সর এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমান বলেন, “এই আয়োজনের সঙ্গে যুক্তহতে পেরে আমরা গর্বিত। বিভিন্ন জাতীয় প্রতিযোগিতার সঙ্গে বরাবরই আমরা জড়িত হয়ে থাকি। সামাজিক দায়বদ্ধতার খাতিরে এই প্রতিযোগিতা আয়োজনে সহযোগিতার হাত বাড়িয়েছি আমরা।” স্পোর্টস ভিশনের চেয়ারম্যান ক্যাপ্টেন সাইফুর রহমান আশা করেন এই প্রতিযোগিতা ভবিষ্যতে আন্তর্জাতিক মানের রুপ নেবে। তিনি বলেন, “আপাতত আমরা জাতীয়ভাবে আয়োজন করেছি। ভবিষ্যতে আন্তর্জাতিক মানের হবে। বিদেশী সাঁতারুররাও অংশ নেবে বলে আশা করছি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১৯৩৫ঘ.