ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতা দিবস হকি প্রতিযোগিতায় বাংলাদেশ বিমানবাহিনী সহজেই জয় তুলে নিয়েছে। বৃহষ্পতিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তারা ৩-১ গোলে বর্ণক সমাজকে হারিয়েছে।
ম্যাচের প্রথম মিনিটেই রুম্মান আলীর গোলে বিমানবাহিনী এগিয়ে যায়। ৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান দ্বিগুন করেন মুকিতুল ইসলাম। আর ৬১ মিনিটে দৌলত খান করেন অপর গোলটি।
বর্ণক সমাজের পক্ষে সোহেল একামাত্র গোলটি করেন। ৬ মিনিটে ফিল্ড অ্যাটাক থেকে তিনি গোলটি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১৯৫০ঘ.
bdnews24