২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহিলা স্কুল ফুটবলে স্কলাস্টিকার জয়

মহানগর মহিলা স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপে জয় পেয়েছে স্কলাস্টিকা স্কুল। বুধবার ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত খেলায় তারা ৫-০ গোলে হারিয়েছে কাকলী হাই স্কুলকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2012, 02:26 PM

Updated : 24 Aug 2022, 11:01 AM

ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহানগর মহিলা স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপে জয় পেয়েছে স্কলাস্টিকা স্কুল। বুধবার ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত খেলায় তারা ৫-০ গোলে হারিয়েছে কাকলী হাই স্কুলকে। মাহা একাই দুই গোল করে স্কলাস্টিকার জয়ে মূল অবদান রাখেন। একটি করে গোল করেন ইরমা, লাইনা ও ফারহানা। দিনের অন্য ম্যাচে ধানমন্ডি কামরুননেসা সারকারী হাই স্কুল ২-০ গোলে হারিয়েছে লালমাটিয়া গার্লস হাই স্কুলকে। চৈতি ও নেছা একটি করে গোল করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/২০২০ঘ.