ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফরাশগঞ্জ স্পোটিং ক্লাব ও আরামবাগ ক্রীড়া সংঘের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ম্যাচটি।
এই ড্রয়ে পয়েন্ট তালিকায় মোহামেডানকে টপকে গেলো আরামবাগ। ছয় ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে আরামবাগ এখন সপ্তম স্থানে। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে একধাপ নিচে নেমে গেলো মোহামেডান। সাত ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে আবাহনী সাবার ওপরে।
ম্যাচে অবশ্য জয় পাওয়ার মতো ফুটবল খেলেনি কোন দলই। যেনো একরকম দায়সারা ফুটবল খেলেছে তারা। তাই গোলের দেখা পায়নি কোন দলই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১৯৪০ঘ.
bdnews24