২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেমিফাইনালে শারাপোভা ও ইভানোভিচ

বিএনপি পারিবাস ওপেনের সেমিফাইনালে উঠেছেন মারিয়া শারাপোভা ও আনা ইভানোভিচ। ছেলেদের এককে শেষ চারে পৌঁছেছেন নোভাক জোকোভিচ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2012, 01:29 PM

Updated : 24 Aug 2022, 10:59 AM

ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিএনপি পারিবাস ওপেনের সেমিফাইনালে উঠেছেন মারিয়া শারাপোভা ও আনা ইভানোভিচ। ছেলেদের এককে শেষ চারে পৌঁছেছেন নোভাক জোকোভিচ। বৃহস্পতিবার রাতে কোয়ার্টার ফাইনালে শারাপোভা ৩-৬, ৭-৫, ৬-২ গেমে রাশিয়ার মারিয়া কিরিলেঙ্কোকে ও ইভানোভিচ ৬-৩, ৬-৪ গেমে ফ্রান্সের মারিওন বারতোলিকে হারান। এদিকে বর্তমান চ্যাম্পিয়ন জোকোভিচ ৬-৩, ৬-৪ গেমে জেতেন নিকলাস আলমাগরোর বিপক্ষে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৯১৮ ঘ.