ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে শনিবার পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে পুরনো ঢাকার দুই দল ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব ও রহমতগঞ্জ এমএফএস। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি শেষ হয়েছে ১-১ গোলে।
২৩ মিনিটে কঙ্গোর স্ট্রাইকার সিও জুনাপিওর গোলে এগিয়ে যায় ফরাশগঞ্জ। সাইদের পোস্ট লক্ষ্য করে নেয়া ক্রস রহমতগঞ্জের এক ডিফেন্ডারের মাথায় লেগে চলে যায় ফাঁকায় দাঁড়ানো জুনাপিওর কাছে। আড়াআড়ি শটে গোল করে দলকে এগিয়ে দেন তিনি (১-০)।
২০ মিনিট পর সমতা নিয়ে আসে রহমতগঞ্জ। ডি-বক্সের ঠিক বাইরে থেকে নেয়া ফ্রিকিকে লক্ষ্যভেদ করেন স্ট্রাইকার বিপ্ল¬ব (১-১)।
৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ফরাশগঞ্জের অবস্থান নবম। সমান ম্যাচে রহমতগঞ্জের পয়েন্টও ৫। তবে গোল গড়ে পিছিয়ে থেকে তারা আছে দশম স্থানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০০২ঘ.
bdnews24