২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ারী-বারিধারা ম্যাচ ড্র

বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ ফুটবলে ওয়ারী ক্লাব ও উত্তর বারিধারার ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে। রোববার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ম্যাচটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2012, 01:59 PM

Updated : 24 Aug 2022, 10:54 AM

ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ ফুটবলে ওয়ারী ক্লাব ও উত্তর বারিধারার ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে। রোববার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ম্যাচটি। অবশ্য এই ড্রয়েও ওয়ারীর শীর্ষস্থান অক্ষুন্ন রয়েছে। ৬ ম্যাচে তাদের সংগ্রহ ১১ পয়েন্ট। তারা ৩ খেলায় জিতেছে, ২টিতে ড্র এবং একটিতে হেরেছে। এক ম্যাচ কম খেলে উত্তর বারিধারা ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। তারা একটিমাত্র ম্যাচে জিতেছে। আর ৪ ম্যাচে ড্র করে। তারা কোন ম্যাচেই হারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১৯৫০ঘ