ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অ্যান্ডি মারেকে ৭-৫, ৬-৪ গেমে হারিয়ে শনিবার দুবাই চ্যাম্পিয়নশিপস শিরোপা জিতে নিয়েছেন রজার ফেদেরার। এই নিয়ে পঞ্চমবারের মত দুবাইতে শিরোপা জিতলেন তিনি।
১৬টি গ্র্যান্ড স্লাম শিরোপার মালিক ফেদেরারের এটি ৭২তম ট্যুর শিরোপা। আর সর্বশেষ ইউএস ওপেনের সেমিফাইনাল খেলার পর সাতটি প্রতিযোগিতায় খেলে পাঁচটিতেই চ্যাম্পিয়ন হয়েছেন সুইজারল্যান্ডের এই টেনিস তারকা।
শিরোপা জয়ের পর ফেদেরার বলেন, “আমি জানতাম অ্যান্ডির বিপক্ষে আমাকে আক্রমণাত্মক হতে হবে। কিন্তু সেটা অবশ্যই বাড়াবাড়ি পর্যায়ে নয়। আমার বিশ্বাস আজ রাতে আমি একদম ঠিকঠাক খেলেছি।”
সেমিফাইনালে শুক্রবার র্যাংকিং সেরা খেলোয়াড় সার্বিয়ার নোভাক জোকোভিচকে মৌসুমের প্রথম হারের তিক্ত স্বাদ দিয়ে ফাইনালে এসেছিলেন মারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/১৭০০ ঘ.
bdnews24