২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হকির পাশে গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স

আবারো হকির সঙ্গে যুক্ত হয়েছে গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স। তিন বছরের জন্য প্রিমিয়ার, প্রথম ও দ্বিতীয় বিভাগ লিগের পৃষ্ঠপোষকতা করবে তারা। এই জন্য তারা হকি ফেডারেশনকে দেবে ৪০ লাখ টাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2012, 01:23 PM

Updated : 24 Aug 2022, 10:54 AM

ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটক)- আবারো হকির সঙ্গে যুক্ত হয়েছে গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স। তিন বছরের জন্য প্রিমিয়ার, প্রথম ও দ্বিতীয় বিভাগ লিগের পৃষ্ঠপোষকতা করবে তারা। এই জন্য তারা হকি ফেডারেশনকে দেবে ৪০ লাখ টাকা। শনিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়শন (বিওএ) ভবনে হকি ফেডারেশন ও গ্রীণ ডেল্টার মধ্যে চুক্তি সই হয়। ফেডারেশনের সভাপতি ও বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল জিয়াউর রহমান এবং গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক নাসিরউদ্দিন আহমেদ দু’পক্ষের হয়ে চুক্তিতে সই করেন। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানটির কর্মকর্তা নাসিরউদ্দিন আহমেদ বলেন, “১৯৮৬ সাল থেকেই আমরা হকির পাশে আছি। লিগ ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে আমরা পৃষ্ঠপোষকতা করে আসছি।” ফেডারেশনের সভাপতি বলেন, “মের প্রথম সপ্তাহে শুরু হবে প্রিমিয়ার লিগ। জুনে একসঙ্গে শুরু হবে প্রথম ও দ্বিতীয় বিভাগ লিগ। আমাদের পাশে এসে দাঁড়ানোয় গ্রীণ ডেল্টাকে কৃতজ্ঞতা জানাই। আশা করছি ভবিষ্যতেও তারা আমাদের পাশে থকবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১৯৩০ঘ.