ঢাকা, মার্চ ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মারাকানা স্টেডিয়াম সংস্কারের কাজে নিয়োজিত শ্রমিকদের কাজের সময় নিরাপত্তা সংক্রান্ত নিয়ম-কানুন মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশ্বকাপ আয়োজক কমিটির সদস্য রোনালদো ও বেবেতো।
স্টেডিয়ামটি পরিদর্শন করতে গিয়ে শুক্রবার তারা তাদের এই পরামর্শ দেন।
শ্রমিকদের ব্যবহৃত শক্ত হেলমেট পড়ে স্টেডিয়ামে কর্মরত চার হাজার শ্রমিকের কথা-বার্তা বলেন ব্রাজিলের আক্রমণভাগের সাবেক দুই খেলোয়াড়। সে সময় তারা তাদের কাছে কাজের সময় নিরাপত্তা সংক্রান্ত নিয়ম-কানুন মেনে চলার গুরুত্ব তুলে ধরেন।
ফান্সে ১৯৯৮ সালের বিশ্বকাপে খেলেন দু’জনই। ফাইনালে তাদের দল হেরে যায় স্বাগতিকদের কাছে। ১৯৯৪ সালের বিশ্বকাপ জয়ী দলেও ছিলেন তারা। এছাড়া ২০০২ সালের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রোনালদো।
এই মারাকানাতেই হবে ২০১৪ সালের বিশ্বকাপ ফাইনাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২৩৭ ঘ.
bdnews24