ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন হবে আগামী ২৮ এপ্রিল। বৃহস্পতিবার রাতে বাফুফের নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
নির্বাচন কমিশনে রাখা হয়েছে মেজবাহউদ্দিন আহমেদ, মাহফুজুর রহমান সিদ্দিকী ও শেখ মোহাম্মদ মারুফ হাসানকে। মারুফ হাসান অবশ্য এখনও এই দায়িত্ব পালনে নিজের সম্মতির কথা জানাননি।
বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন, “প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন মেজবাহউদ্দিন আহমেদ। তিনি বাফুফের ডিসিপ্লি¬নারি কমিটিরও সদস্য।”
২০০৮ সালের ২৮ এপ্রিল বাফুফের সর্বশেষ নির্বাচন হয়েছিলো।
বাফুফের এবারের নির্বাচনে একটি ঐকমত্যের প্যানেল হওয়ার জোরালো সম্ভাবনা দেখা দিয়েছে। এ ব্যাপারে বেশ কয়েক জন ফুটবল কর্মকর্তা আলোচনাও করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০০১ঘ.
bdnews24