২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ার বিক্রি নিয়ে দ্বিধা-বিভক্ত ব্রাজিলের কংগ্রেস

ব্রাজিলের কংগ্রেসের একটা কমিশন ২০১৪ সালের বিশ্বকাপ আয়োজন সংক্রান্ত একটা বিল মঙ্গলবার আংশিকভাবে অনুমোদন করেছে। তবে মাঠে বিয়ার বিক্রির অনুমতি দেয়া নিয়ে দ্বিধা-বিভক্ত হয়ে পড়েছেন কংগ্রেস সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2012, 08:15 AM

Updated : 24 Aug 2022, 10:53 AM

ঢাকা, ফেব্র“য়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাজিলের কংগ্রেসের একটা কমিশন ২০১৪ সালের বিশ্বকাপ আয়োজন সংক্রান্ত একটা বিল মঙ্গলবার আংশিকভাবে অনুমোদন করেছে। তবে মাঠে বিয়ার বিক্রির অনুমতি দেয়া নিয়ে দ্বিধা-বিভক্ত হয়ে পড়েছেন কংগ্রেস সদস্যরা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) বলেছে, বিশ্বকাপ ও আগামী বছরের কনফেডারেশন্স কাপের খেলার সময় স্টেডিয়ামে বিয়ার বিক্রির অনুমতি ব্রাজিলকে দিতে হবে। কিন্তু কংগ্রেসের কিছু সংখ্যক সদস্য এর ঘোর বিরোধী। কেননা বেশ কয়েক বছর ধরে দেশটির স্টেডিয়ামে বিয়ার বিক্রি নিষিদ্ধ রয়েছে। এটা ছাড়াও বিতর্কিত অন্যান্য বিষয় নিয়ে আলাদাভাবে ভোটাভুটি হবে বুধবার। ব্রাজিলের আইন অনুযায়ী, বয়স্ক ও ছাত্রদের কম মূল্যে টিকেট দেয়ার বিষয়টিও কমিশন অনুমোদন করেছে। যদিও ফিফা প্রাথমিকভাবে এটা সীমিত রাখার উদ্যোগ নিয়েছিল। বিশ্বকাপ আয়োজনের আইনি কঠামো সংক্রান্ত বিলটি মঙ্গলবার পুরোপুরি অনুমোদন করা হবে বলে ফিফা মহাসচিব জেরোম ভাল্কে কয়েক দিন আগে আশা প্রকাশ করেছিলেন। এই বিলটি অনুমোদন করা হলে ফিফা বিশ্বকাপ আয়োজনের প্রয়োজনীয় নিশ্চয়তা পাবে। কিন্তু সমালোচকরা বলছেন, এতে ফিফাকে অনেক বেশি ক্ষমতা দেয়া হয়েছে। সেই সঙ্গে মুক্ত রাখা হয়েছে দায়-দায়িত্ব থেকে। কমিশনের অনুমোদনের পর বিলটি যাবে কংগ্রেসের নিু কক্ষে। সেখানে অনুমোদনের পর তা পাঠানো হবে সিনেটে। বিলটিকে কার্যকর করার আগে সিনেটের অনুমোদনের পর লাগবে প্রেসিডেন্টের সই। কমিশনের ভোটাভুটি হওয়ার কথা ছিল দই সপ্তাহ আগে। কিন্তু প্রস্তাবিত এই আইন খতিয়ে দেখার জন্য কমিশনের কিছু সংখ্যক সদস্য আরো কিছু সময় চাইলে ভোটাভুটির সময় পিছিয়ে দেয়া হয়। বিয়ার বিক্রি নিষিদ্ধ থাকায় ব্রাজিলের স্টেডিয়ামে সহিংসতা অনেক কমে গেছে বলে অনেকেই মনে করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩০৮ ঘ.