২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান ইউ ও আর্সেনালের জয়

নরউইচ সিটিকে ২-১ গোলে হারিয়ে ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্থান ধরে রেখেছে ম্যানচেস্টার ইউনাইটেড। রোববারের আরেক গুরুত্বপূর্ণ ম্যাচে আর্সেনাল ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে টটেনহ্যাম হটস্পারকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2012, 04:31 PM

Updated : 24 Aug 2022, 10:51 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নরউইচ সিটিকে ২-১ গোলে হারিয়ে ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্থান ধরে রেখেছে ম্যানচেস্টার ইউনাইটেড। রোববারের আরেক গুরুত্বপূর্ণ ম্যাচে আর্সেনাল ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে টটেনহ্যাম হটস্পারকে। এই জয়ের ফলে ২৬ ম্যাচ থেকে বর্তমান চ্যাম্পিয়ন ম্যান ইউর সংগ্রহ ৬১ পয়েন্ট। শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে ৩ পয়েন্ট পিছিয়ে আছে তারা। ২৬ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে আর্সেনালের অবস্থান চতুর্থ। সমান ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে টটেনহ্যাম আছে তিন নম্বরে। নরউইচের মাঠে ম্যান ইউর গোল দুটো করেন পল স্কলস ও রায়ান গিগস। স্বাগতিকদের একমাত্র গোলদাতা গ্র্যান্ট হল্ট। ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের পক্ষে থিও ওয়ালকট দুটো এবং একটি করে গোল করেন ব্যাকারি সানিয়া, রবিন ফন পার্সি ও টমাস রসিচকি। টটেনহ্যামের গোল দুটো লুই সাহা ও ইমানুয়েল আদেবায়োরের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২২২৭ঘ.