ঢাকা, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এশিয়ান চ্যাম্পিয়নশিপের মধ্য এশিয়া অঞ্চলের বাছাইপর্বে রানার্সআপ হয়েছে বাংলাদেশ অনূর্ধŸ-১৮ বাস্কেটবল দল। রোববার ভারতের নয়াদিল্লিতে শিরোপার লড়াইয়ে স্বাগতিকদের কাছে ৬৪-৪২ পয়েন্টে হেরে গেছে বাংলাদেশ।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৭০-৫১ পয়েন্টে শ্রীলঙ্কাকে এবং দ্বিতীয় ম্যাচে ৭০-৫৩ পয়েন্টে নেপালকে হারিয়েছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১২৮ঘ.
bdnews24