২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাগা হেরে গেল বেসিকতাসের কাছে

কিছুটা ফিকে হয়ে গেল ব্রাগার টানা দু’বার ইউরোপা লিগের ফাইনালে খেলা আশা। মঙ্গলবার নিজেদের প্রথম খেলায় বেসিকতাসের কাছে হার মানে তারা ২-০ গোলে। অবশ্য তাদের খেলতে হয় দশ জনকে নিয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2012, 06:41 AM

Updated : 24 Aug 2022, 10:47 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কিছুটা ফিকে হয়ে গেল ব্রাগার টানা দু’বার ইউরোপা লিগের ফাইনালে খেলা আশা। মঙ্গলবার নিজেদের প্রথম খেলায় বেসিকতাসের কাছে হার মানে তারা ২-০ গোলে। অবশ্য তাদের খেলতে হয় দশ জনকে নিয়ে। খেলার ২৯ মিনিটে দ্বিতীয়বার হলুদ কার্ড দেখে বেরিয়ে যেতে হয় ব্রাগার হেল্ডার বারবোসাকে। এরপর বেসিকতাসের পক্ষে গোল দু’টো করেন টমাস সিভোক ও সিমাও। সিভোক তার গোলটি করেন ৩৭ মিনিটে ও ৫৮ মিনিটে সিমাও। দিনের অপর খেলায় ডেভিড ফুস্টারের জয়সূচক গোলে অলিম্পিয়াকোস ১-০ গোলে জেতে রুবিন কাজানের বিপক্ষে। গোলটি দেন ফুস্টার খেলার ৭১ মিনিটে। কিন্তু দুই মিনিট পরই রুশরা গোল প্রায় শোধই করে ফেলেছিল। পেনাল্টি পেয়েও কাজে লাগাতে পারেনি তারা। গোকদেনিজ কারাদেনিজকে ফাউল করায় গোলরক্ষক অলিম্পিয়াকোস গোলরক্ষক বালাজস মেগেইরিকে মাঠ থেকে বের করে দেন রেফারি। কিন্তু বদলী গোলরক্ষক রয় ক্যারোল রুখে দেন বিবরাস ন্যাচোর পেনাল্টি-কিক। ফিরতি খেলা হবে ২৩ ফেব্র“য়ারি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২২৫ ঘ.