ঢাকা, ফেব্র“য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে স্প্যানিশ লা লিগায় রোববার লেভান্তেকে ৪-২ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। মৌসুমে এটি রোনালদোর ষষ্ঠ হ্যাটট্রিক এবং রিয়ালের জার্সি গায়ে ত্রয়োদশ। ২৭ গোল নিয়ে লা লিগায় এই পর্তুগিজ তারকাই এখন সর্বোচ্চ গোলদাতা। সব মিলিয়ে এই মৌসুমে তার এখন ৩৯টি গোল।
এই জয়ের সুবাদে গত তিন বারের চ্যাম্পিয়ন বার্সেলোনার চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে গেলো রিয়াল। সুবাদে তাদের লিগ শিরোপা পুনরুদ্ধারের স্বপ্নও উজ্জ্বল হলো আরো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২১১১ ঘ.
bdnews24