২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহিলা হ্যান্ডবল লিগে মোহামেডানের জয়

মঙ্গলবার কিউট প্রথম বিভাগ মহিলা হ্যান্ডবল লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ২০-১৩ গোলে আজাদ স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2012, 02:22 PM

Updated : 24 Aug 2022, 10:44 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মঙ্গলবার কিউট প্রথম বিভাগ মহিলা হ্যান্ডবল লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ২০-১৩ গোলে আজাদ স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে। বিজয়ী দল প্রথমার্ধে ১০-৩ গোলে এগিয়ে ছিলো। মোহামেডানের পক্ষে শিল্পী আক্তার ৮টি ও তৃপ্তি বেগম ৪টি এবং আজাদের পক্ষে ভুলু ৫টি ও হোসনে আরা ৩টি গোল করেন। দিনের আরেক ম্যাচে আরএন স্পোর্টস হোম ৩০-১ গোলে আরামবাগ ক্রীড়া সংঘকে বিধ্বস্ত করেছে। বিজয়ী দল প্রথমার্ধে ১৭-০ গোলে এগিয়ে ছিলো। আরএনের পক্ষে খালেদা ১১টি ও সুমন্ত ৬টি গোল করেন। অন্য ম্যাচে ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব ৩৭-৮ গোলে যাত্রাবাড়ী ক্রীড়াচক্রকে হারিয়েছে। বিজয়ী দল প্রথমার্ধে ১৮-৩ গোলে এগিয়ে ছিলো। ঢাকা মেরিনার্সের পক্ষে সাহিদা ১৪টি ও জলি ৬টি এবং যাত্রাবাড়ীর পক্ষে শশী ৪টি ও সখী দুটি গোল করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০১৯ঘ.