২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন গোলে পিছিয়ে পড়েও ইউনাইটেডের ড্র

খেলার প্রথম পঞ্চাশ মিনিট ছিল চেলসির। ওই সময় তিন গোলে এগিয়ে গিয়ে খেলার নিয়ন্ত্রণও হাতে তুলে নিয়েছিল তারা। কিন্তু তা ধরে রাখতে দেয়নি ম্যানচেস্টার ইউনাইটেড। তিন গোল শোধ করে পরবর্তী চল্লিশ মিনিট নেয় নিজের করে। ৩-৩ গোলে খেলা ড্র হওযায় ম্যানচেস্টার সিটিকে অবশ্য ধরে ফেলা হলো না ইউনাইটেডের। পিছিয়ে থাকতে হলো দুই পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2012, 04:58 AM

Updated : 24 Aug 2022, 10:43 AM

ঢাকা, ফেব্র“য়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খেলার প্রথম পঞ্চাশ মিনিট ছিল চেলসির। ওই সময় তিন গোলে এগিয়ে গিয়ে খেলার নিয়ন্ত্রণও হাতে তুলে নিয়েছিল তারা। কিন্তু তা ধরে রাখতে দেয়নি ম্যানচেস্টার ইউনাইটেড। তিন গোল শোধ করে পরবর্তী চল্লিশ মিনিট নেয় নিজের করে। ৩-৩ গোলে খেলা ড্র হওযায় ম্যানচেস্টার সিটিকে অবশ্য ধরে ফেলা হলো না ইউনাইটেডের। পিছিয়ে থাকতে হলো দুই পয়েন্ট। স্ট্যাম্পফোর্ড ব্রিজে রোববার প্রিমিয়ার লিগের খেলায় জনি ইভান্সের আত্মঘাতী গোলে এগিয়ে যায় চেলসি এগিয়ে যায় ৩৬ মিনিটে। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার ঠিক আগে আগে ব্যবধান বাড়ান হুয়ান মাতা। ৫০ মিনিটে ব্যবধান ৩-০ তে নিয়ে যান ডেভিড লুইজ। তখন অনেকেরই মনে হচ্ছিল খেলা বেরিয়ে গেছে স্যার অ্যালেক্স ফার্গুসনের ছেলেদের হাত থেকে। কিন্তু বিস্ময়করভাবে তাদের ভুল প্রমাণ করে দেন ইউনাইটেডের খেলোয়াড়রা। খেলার নিয়ন্ত্রণও তুলে নেন হাতে। গুনে গুনে শোধ করে দেন তিন গোল। খেলা শেষে রুনি বলেন, “অবশ্যই আমরা দুই পয়েন্ট হারিয়েছে। কিন্তু ৩-০ গোলে পিছিয়ে পড়ার পরও আমরা যেভাবে ঘুর দাঁড়িয়েছি তা নিশ্চয় উপভোগ করেননি ম্যানচেস্টার সিটির খেলোয়াড়রা।” খেলার ৫৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ওয়েন রুনি। ৬৯ মিনিটে আবারো পেনাল্টি, আবারো রুনি। ফলাফল একই। সমতাসূচক গোলটি আসে হাভিয়ের হার্নান্দেজের পা থেকে, খেলার শেষ বাঁশি বাজার সাত মিনিট আগে। ম্যানচেস্টার সিটি ২৪ খেলায় ৫৭ পয়েন্ট নিয়ে আছে তালিকার শীর্ষে। আট পয়েন্ট এগিয়ে আছে তৃতীয় ও চতুর্থ দল টটেনহ্যাম হটস্পার ও চেলসির চেয়ে। তবে টটেনহ্যামের হাতে আছে এক খেলা। সোমবার তারা অতিথি হয়ে খেলতে যাবে লিভারপুলের মাঠে। এর আগে ২-১ গোলে অ্যাস্টন ভিলাকে হারিয়ে আর্সেনালের উপড়ে পঞ্চম স্থানে উঠে যায় নিউক্যাসল ইউনাইটেড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১০৫০ ঘ.