ঢাকা, ফেব্র“য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রবিন ভন পার্সির হ্যাটট্রিকের সুবাদে ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার ব্ল্যাকবার্ন রোভার্সকে ৭-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে আর্সেনাল। এই মৌসুমে এটি তাদের সবচেয়ে বড় জয়।
খেলার দুই মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে নেন পার্সি। ৩৮ মিনিটে দ্বিতীয় এবং ৬২ মিনিটে তৃতীয় গোলের দেখা পান আর্সেনাল অধিনায়ক।
লিগে ২৪ ম্যাচে ২২টি গোল করে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা পার্সি।
এছাড়া খেলার ৪০ ও ৫৪ মিনিটে অ্যালেক্স অক্সল্যাডে, ৫১ মিনিটে মাইকেল আর্টেটা এবং সংযোজিত সময়ে (৯০+৩) থিয়েরি অঁরি আর্সেনালের পক্ষে গোল করেন।
৩৩ মিনেটে ব্ল্যাকবার্নের মার্টেন পেডেরসেন একটি গোল পরিশোধ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২২১৪ ঘ.
bdnews24