ঢাকা, ফেব্র“য়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে নির্মাণাধীন একটি স্টেডিয়ামে কর্মরত শ্রমিকদের ধর্মঘট অবসান করতে বলেছে উত্তর-পূর্বাঞ্চলীয় ব্রাজিলের একটি আদালত।
স্টেডিয়ামটি নির্মাণ করা হচ্ছে রেসিফে।
আদালত বৃহস্পতিবার এক রুলিংয়ে বলেছে, শ্রমিকদের এই ধর্মঘট অবৈধ। এতে অংশ নিচ্ছে প্রায় দুই হাজার শ্রমিক।
মজুরী বাড়ানোর দাবিতে তারা ধর্মঘট শুরু করে এক সপ্তাহেরও বেশি সময় আগে।
কিন্তু রুলিংয়ে বলা হচ্ছে, তাদের ন্যায়-সঙ্গত মজুরীই দেয়া হচ্ছে এবং তা তাদের মেনে নেয়া উচিত।
যে সব দিন শ্রমিকরা কাজ করেননি, সে সব দিনে মজুরী না দেয়ারও অধিকার তাদের নিয়োগ কর্তাদের আছে বলে এতে বলা হয়।
এদিকে মারাকানাসহ আরো কয়েকটি স্টেডিয়ামের কাজে নিয়োজিত শ্রমিকরা ধর্মঘট চালিয়ে যাচ্ছে। এছাড়া সালভাদর শহরের স্টেডিয়ামে কর্মরত শ্রমিকরা ধর্মঘটে যায় বুধবার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১০৪৩ ঘ.
bdnews24