২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেভারিটদের গোল উৎসবের রাতে পর্তুগালের হার

ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় স্পেন, ইতালি, জার্মানি, ইংল্যান্ড ও নেদারল্যান্ডস সহজ জয় পেলেও রাশিয়ার কাছে ১-০ গোলে হেরে গেছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2012, 04:04 AM

Updated : 24 Aug 2022, 12:19 PM

ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় স্পেন, ইতালি, জার্মানি, ইংল্যান্ড ও নেদারল্যান্ডস সহজ জয় পেলেও রাশিয়ার কাছে ১-০ গোলে হেরে গেছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। ‘এফ’ গ্র“পে ঘরের মাঠে আলেক্সান্দার কারজাকভের ৬ মিনিটের গোলে পর্তুগালকে হারিয়ে ৩ খেলায় ৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে রাশিয়া। সমান খেলায় ৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে পর্তুগাল। টোমার হামেদের হ্যাটট্রিকের সৌজন্যে লুক্সেমবার্গকে ৬-০ গোলে হারিয়ে ৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠে এসেছে ইসরায়েল। ‘আই’ গ্র“পের খেলায় পেড্রো রডরিগুয়েজের হ্যাটট্রিকের সুবাদে বেলারুশকে ৪-০ গোলে হারিয়ে গোল ব্যবধানে ফ্রান্সকে সরিয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্র“পের শীর্ষে উঠে এসেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। ইউরোপ চ্যাম্পিয়নরা বুধবার খেলবে প্রীতি ম্যাচে জাপানের কাছে ১-০ গোলে হেরে যাওয়া ফ্রান্সের বিপক্ষে। ‘এইচ’ গ্র“পের খেলায় ওয়েন রুনি ও ড্যানিয়েল ওয়েলবেকের জোড়া গোলের সৌজন্যে ঘরের মাঠে সান মারিনোকে ৫-০ গোলে হারিয়ে গ্র“পের শীর্ষে উঠে এসেছে ইংল্যান্ড। ‘জি’ গ্র“পের খেলায় গ্রিসের সঙ্গে গোল শূন্য ড্র করেও গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষস্থান ধরে রেখেছে বসনিয়া-হার্জেগোভিন। সাইপ্রাসকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট তালিকায় দুই নম্বরে উঠে এসেছে স্লোভাকিয়া। বসনিয়া-হার্জেগোভিনা, স্লোভাকিয়া ও গ্রিসের পয়েন্ট সমান-৭। ‘ডি’ গ্র“পে বিশ্বকাপ রানার্সআপ নেদারল্যান্ডস ও রোমানিয়ার জয়রথ অব্যাহত। ৩ খেলায় সমান ৯ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকা নেদারল্যান্ডস উঠে এসেছে পয়েন্ট তালিকার শীর্ষে। ঘরের মাঠে অ্যান্ডোরাকে ৩-০ গোলে হারিয়েছে নেদারল্যান্ডস আর তুরস্ক থেকে ১-০ গোলের জয় নিয়ে ফিরেছে রোমানিয়া। ‘সি’ গ্র“পের খেলায় রিওস ও ক্রসের জোড়া গোলে রিপাবলিক অব আয়ারল্যান্ডকে ৬-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে জার্মানি। ৩ খেলায় ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা জার্মানি বুধবার সুইডেনের বিপক্ষে খেলবে। ফারো আইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ২ খেলায় ৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে সুইডেন। ‘বি’ গ্র“পে আর্মেনিয়ার মাঠ থেকে ৩-১ গোলের জয় নিয়ে ফেরা ইাতালি ৩ খেলায় ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে। একই ব্যবধানে ঘরের মাঠে মাল্টাকে হারিয়ে ২ খেলায় ৪ পয়েন্ট নিয়ে তিনে উঠে এসেছে চেক প্রজাতন্ত্র। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০৯৫৮ ঘ.