ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংহাই মাস্টার্স টেনিসের সেমিফাইনালে উঠেছেন রজার ফেদেরার, নোভাক জোকোভিচ ও টুর্নামেন্টের গত দুবারের চ্যাম্পিয়ন অ্যান্ডি মারে। শেষ চারে তাদের সঙ্গী টমাস বার্দাইচ।
শুক্রবার কোয়ার্টার ফাইনালে ফেদেরার ৬-৩, ৬-৪ গেমে মারিন কিলিচকে, জোকোভিচ ৬-৩, ৬-৩ গেমে টমি হাসকে, মারে ৪-৬, ৬-২, ৬-৩ গেমে রাদেক স্তেপানেককে এবং বার্দাইচ ৬-৩, ৭-৬ গেমে জো-উইলফ্রিড সঙ্গাকে হারিয়েছেন।
সেমিফাইনালে বিশ্বের এক নম্বর খেলোয়াড় ও রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লাম শিরোপার মালিক ফেদেরারের প্রতিপক্ষ তিন নম্বরে থাকা মারে। অলিম্পিকের ফাইনালে মারের কাছে হেরে যাওয়া ফেদেরারের সামনে তাই প্রতিশোধের সুবর্ণ সুযোগ।
অন্য সেমিফাইনালে র্যাঙ্কিংয়ে দুই নম্বরে থাকা জোকোভিচ খেলবেন টুর্নামেন্টের চতুর্থ বাছাই বার্দাইচের বিপক্ষে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২০৩০ঘ.
bdnews24