ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজেদের প্রথম ম্যাচে রহমতগঞ্জের সঙ্গে গোলশূন্য ড্র থমকে দিয়েছিল ব্রাদার্স ইউনিয়নকে। তবে শুক্রবার যশোর ডিএফএ একাদশকে ২-০ গোলে হারিয়ে গ্রামীণফোন ফেডারেশন কাপ ফুটবলে কোয়ার্টার ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রেখেছে তারা।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনেকক্ষণ দুর্ভাবনায় থাকার পর ৭৩ মিনিটে আব্দুল মালেকের গোলে এগিয়ে যায় ব্রাদার্স। ৮৫ মিনিটে ইউসুফ সিফাতের লক্ষ্যভেদে জয় নিশ্চিত হয় তাদের।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ পুলিশ ও ফেনীর রামপুর বয়েজ ক্লাব। পুলিশের আমিরুল এবং রামপুরের গোলদাতা পলাশ। এই ম্যাচে লাল কার্ড পেয়েছেন পুলিশের রাশেদুল ইসলাম ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯২০ঘ.
bdnews24