ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাপান-সার্ক ফুটবল উৎসবে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ ফুটবল দল।
জাপানের গোতেম বা শহরে অনুষ্ঠিত খেলায় প্রথমার্ধে বাংলাদেশ বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে। অবশ্য দ্বিতীয়ার্ধে সে ধারা অব্যাহত রাখতে পারেনি তারা। তাই সুযোগ পেয়েও জয় পাওয়া সম্ভব হয়নি বাংলাদেশের খুদে ফুটবলারদের।
এর আগে জাপান ফুটবল অ্যাকাডেমির কাছে ২-০ গোলে হেরে গেলেও আফগানিস্তানের সঙ্গে গোলশূন্য ড্র এবং ভুটানকে ৫-০ গোলে হারিয়েছে বাংলাদেশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/২১০২ঘ.
bdnews24