ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংহাই মাস্টার্স টেনিসের তৃতীয় রাউন্ডে উঠেছেন রজার ফেদেরার ও নোভাক জোকোভিচ।
বুধবার দ্বিতীয় রাউন্ডে বিশ্বের এক নম্বর খেলোয়াড় ও টুর্নামেন্টের শীর্ষ বাছাই ফেদেরার ৬-৩, ৭-৫ গেমে তাইওয়ানের লু ইয়েন-হুনকে হারিয়েছেন। এটিপি র্যাঙ্কিংয়ে দুই নম্বরে থাকা জোকোভিচ জিতেছেন আরো সহজে। বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভকে তিনি উড়িয়ে দিয়েছেন ৬-৩, ৬-২ গেমে।
তৃতীয় বাছাই অ্যান্ডি মারেকে কোর্টেই নামতে হয়নি। জার্মানির ফ্লোরিয়ান মেইয়ারের বিপক্ষে ওয়াক ওভার পেয়েছেন অলিম্পিক ও ইউএস ওপেন চ্যাম্পিয়ন।
দ্বিতীয় রাউন্ডে অন্য তারকাদের মধ্যে জয় পেয়েছেন জো-উইলফ্রিড সঙ্গা ও টমাস বার্দাইচ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২০১৩ঘ.
bdnews24