২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিওতেও সাফল্য চান বোল্ট

২০১৬ সালে বয়স হবে ৩০ বছর। তবু লন্ডন অলিম্পিকের মতো চার বছর পরের রিও ডি জেনিরো অলিম্পিকেও ১০০ ও ২০০ মিটার স্প্রিন্ট এবং ৪x১০০ মিটার রিলের শিরোপা জিততে চান বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট। লন্ডনে তিনটি শিরোপাই জিতেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2012, 02:53 PM

Updated : 24 Aug 2022, 12:17 PM

ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২০১৬ সালে বয়স হবে ৩০ বছর। তবু লন্ডন অলিম্পিকের মতো চার বছর পরের রিও ডি জেনিরো অলিম্পিকেও ১০০ ও ২০০ মিটার স্প্রিন্ট এবং ৪x১০০ মিটার রিলের শিরোপা জিততে চান বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট। লন্ডনে তিনটি শিরোপাই জিতেছেন তিনি। কারো-কারো ধারণা, আগামীতে ৪০০ মিটার দৌড় এবং লং জাম্পে দেখা যেতে পারে বোল্টকে। তবে এই ধারণাকে উড়িয়ে দিয়ে তিনি বলেন, “তিনটি স্প্রিন্টই আমার মনযোগের কেন্দ্রবিন্দুতে। রিওতে আমি অন্য কোনো ইভেন্টে অংশ নিতে চাই না।” “আমি শুধু আমার শিরোপা ধরে রেখে সারা পৃথিবীকে দেখিয়ে দিতে চাই, আমার পক্ষে কাজটা আবার করা সম্ভব,” যোগ করেন বজ্র-বোল্ট নামে পরিচিত এই জ্যামাইকান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএফএম/এএআর/২০৪৭ঘ.