ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গত মৌসুমে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রে ছিল তারকা ফুটবলারের ছড়াছড়ি। এক সঙ্গে প্রথম সারির ১৫ জন ফুটবলার চলে যাওয়ায় এবার তারা ভীষণ ক্ষতিগ্রস্ত। শুক্রবার ২৩ জনকে নিবন্ধন করিয়ে মাঝারি মানের দল গড়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের গতবারের রানার্সআপরা।
গত মৌসুমের শুধু জহিরুল ইসলাম, রোকনুজ্জামান কাঞ্চন, আজমল হোসেন বিদ্যুৎ ও সাব্বির আহমেদ শিহাবকে ধরে রাখতে পেরেছে মুক্তিযোদ্ধা। নবাগতদের মধ্যে শেখ রাসেল ক্রীড়া চক্রের মিডফিল্ডার জাহেদ পারভেজ চৌধুরী ছাড়া বলার মতো কেউ নেই।
তবে এই দল নিয়েই লড়াই করার ব্যাপারে আশাবাদী মুক্তিযোদ্ধার কোচ শফিকুল ইসলাম মানিক। তিনি বলেন, “তারকারা চলে গেলেও যারা এসেছে তাদের যোগ্যতাও কম নয়। যদিও তাদের বেশিরভাগই নবীন। কিন্তু আমার বিশ্বাস সুযোগ পেলে তারাও ভালো করবে।”
এ মৌসুমের মুক্তিযোদ্ধা: জাহেদ পারভেজ চৌধুরী, প্রদীপ বড়–য়া, শাহেদ আজম খান, জহিরুল ইসলাম, মোহাম্মদ বিপ্ল¬ব, জুয়েল রানা, মোহাম্মদ ইউসুফ, ফয়সাল মাহমুদ, জিয়াউর রহমান, আকরামুর জামান, রোকনুজ্জামান কাঞ্চন, আজমল হোসেন বিদ্যুৎ, মোহাম্মদ রনি, সাব্বির আহমেদ শিহাব, আমিনুর রহমান, সোহেল আহমেদ, মোহাম্মদ আলী, রাসেল মাহমুদ লিটন, শ্যামল আহমেদ, মোস্তাফিজুর রহমান, তন্ময় হোসেন, ড্যানি ইমানুয়েল, দিদারুল হক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২২২৩ঘ.
bdnews24