২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহামেডানের দুর্দান্ত সূচনা

গ্রামীণফোন ফেডারেশন কাপে দারুণ সূচনা হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বেনিনের স্ট্রাইকার ওলাদিকপো ওলালেকানের হ্যাটট্রিকের সুবাদে তারা ৪-০ গোলে হারিয়েছে ফেনীর রামপুর বয়েজ ক্লাবকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2012, 01:44 PM

Updated : 24 Aug 2022, 12:16 PM

ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্রামীণফোন ফেডারেশন কাপে দারুণ সূচনা হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বেনিনের স্ট্রাইকার ওলাদিকপো ওলালেকানের হ্যাটট্রিকের সুবাদে তারা ৪-০ গোলে হারিয়েছে ফেনীর রামপুর বয়েজ ক্লাবকে। বিজেএমসি অবশ্য সহজে জিততে পারেনি। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে তারা অতি কষ্টে ১-০ গোলে খুলনা আবাহনীকে হারিয়েছে। একমাত্র গোলটি করেন তকলিস আহমেদ। রামপুর বয়েজের সঙ্গে প্রথম গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি মোহামেডানকে। ষষ্ঠ মিনিটে তরুণ মিডফিল্ডার সোহেল রানার ক্রস থেকে ওলাদিকপোর চমৎকার হেড এগিয়ে দেয় ঐতিহ্যবাহী সাদা-কালো শিবিরকে। ৩৬ মিনিটে শরিফুল ইসলামের নিচু ক্রস থেকে ওলাদিকপোর আলতো টোকায় দ্বিগুণ হয় ব্যবধান। বিরতির ঠিক আগে মাটি ঘেঁষা শটে হ্যাটট্রিকও করে ফেলেন তিনি। ৮৫ মিনিটে মতিউর মুন্নার থ্রু ধরে বক্সে ঢুকে আড়াআড়ি শটে চতুর্থ ও শেষ গোলটি করেন হেদায়েতুল্ল¬াহ রবিন। মৌসুমের প্রথম ম্যাচেই বড় জয় পেয়ে দারুণ খুশি মোহামেডানের কোচ সাইফুল বারী টিটু। খেলা শেষে তিনি বলেন, “যে কোনো টুর্নামেন্টের প্রথম ম্যাচে জয় পাওয়া দারুণ আনন্দদায়ক। আমি খুব খুশি। রক্ষণভাগের কিছু ভুল-ত্র“টি বাদ দিলে আমাদের দল ভালোই খেলেছে। আশা করি পরের ম্যাচগুলোতে জয়ের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯৪০ঘ.