২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালদোর হ্যাটট্রিকে রিয়ালের সহজ জয়

ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ‘ডি’ গ্র“পের খেলায় বুধবার আয়াক্স আমস্টারডামকে ৪-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। চারদিনের মধ্যে সাবেক ফিফা বর্ষসেরা ফুটবলারের এটি দ্বিতীয় হ্যাটট্রিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2012, 04:25 AM

Updated : 24 Aug 2022, 12:16 PM

ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ‘ডি’ গ্র“পের খেলায় বুধবার আয়াক্স আমস্টারডামকে ৪-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। চারদিনের মধ্যে সাবেক ফিফা বর্ষসেরা ফুটবলারের এটি দ্বিতীয় হ্যাটট্রিক। ২০০২ সালে সর্বশেষ ইউরোপ সেরার শিরোপা জেতা রিয়াল রোনালদো ও করিম বেনজেমার গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায়। দশম শিরোপা প্রত্যাশী দলটির রক্ষণভাগের দুর্বলতার সুযোগ নিয়ে নেদারল্যান্ডসের চ্যাম্পিয়ন দলটির ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। রোনালদোর শেষ দ্ইু গোলের পর আর ফিরে আসার কোন সুযোগ আয়াক্স পায়নি। চ্যাম্পিয়ন্স লিগে এটি রোনালদোর প্রথম হ্যাটট্রিক। ইউরোপের সবচেয়ে অভিজাত লিগে ৮২ ম্যাাচে ৪২ গোল পতুর্গালের এই তারকার। আগামী সপ্তাহে ‘এল ক্লাসিকোর’র আগে তার প্রধান প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার লিওনেল মেসির চেয়ে ব্যক্তিগত গোলে এগিয়ে গেলেন তিনি। ইউরোপের সব ধরনের প্রতিযোগিতায় মেসির গোল ৮টি। অন্যদিকে সাবেক বর্ষসেরা ফুটবলার রোনালদোর গোল বেড়ে দাঁড়িয়েছে ১০ এ। ম্যাচ শেষে স্প্যানিশ টেলিভিশনকে রোনালদো বলেন, “এটা পরের ম্যাচে ভালো খেলার ব্যাপারে আমাদের আত্মবিশ্বাস বাড়াবে।” “তিন গোল করা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ এবং এতে আমি খুবই খুশি,” গত রোববারও লা লিগায় দেপোর্তিভো লা করুনার বিপেেক্ষ হ্যাটট্রিক করা এই খেলোয়াড় যোগ করেন। দুই খেলায় দুই জয় নিয়ে ‘ডি’ গ্র“পের শীর্ষে রয়েছে রিয়াল। ম্যানচেস্টার সিটির সঙ্গে ১-১ গোলে ড্র করে ৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। এক পয়েন্ট নিয়ে সিটি তিন নম্বরে। আমস্টারডাম অ্যারেনায় মেসুত ওজিলের বদলে শুরু থেকেই ২০০৭ সালের বর্ষসেরা ফুটবলার কাককে মাঠে নামান হোসে মরিনহো। প্রথম থেকে রিয়ালের হাতেই খেলার নিয়ন্ত্রন থাকলেও গোল পাচ্ছিল না স্পেনের জায়ান্টরা। অবশেষে ৪২ মিনিটে রোনালদোর গোল স্বস্তি¡ হয়ে আসে অতিথিদের জন্য। নেদারল্যান্ডের সাবেক ফুটবলার ফ্র্যাঙ্ক ডি বোরের শিষ্যরা ইগর ক্যাসিয়াসকে কয়েকবার পরীক্ষায় ফেললেও স্ট্রাইকারদের ব্যর্থতায় প্রথমার্ধে কোনো সাফল্য আসেনি। চারবারের চ্যাম্পিয়নদের আরো পেছনে ফেলে দেয় বেনজেমার ৪৮ মিনিটের গোল। ৫৬ মিনিটে কর্ণার থেকে নিকলাস মোইসান্ডারের গোলে ব্যবধান (২-১) কমায় আয়াক্স। এরপর রিয়ালের রক্ষণভাগের ওপর বেশ চাপও তৈরি করে তারা। কিন্তু ৭৯ ও ৮১ মিনিটে রোনালদোর দুই গোল অতিথিদের সহজ জয় নিশ্চিত করে। মরিনহো বলেন, “আয়াক্স গোল করার পর আমরা খেলার নিয়ন্ত্রন হারিয়েছিলাম। এ সময় ম্যাচ বেশ কঠিন হয়ে গিয়েছিল। তৃতীয় গোলটি খেলা আবার আমাদের নিয়ন্ত্রনে নিয়ে আসে।” ‘এ’ গ্র“পের খেলায় প্যারিস সেন্ট জার্মেইকে ১-০ গোলে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে পোর্তো। ডায়নামো জাগরেবকে ২-০ গোলে হারালেও গোল ব্যবধানে জার্মেইয়ের চেয়ে পিছিয়ে তিন নম্বরে রয়েছে ডায়নামো কিয়েভ। ‘বি’ গ্র“পে অলিম্পিয়াকসকে ৩-১ গোলে হারিয়ে ৬ পয়েন্ট শীর্ষস্থানে আর্সেনাল। মঁপিয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করেও ৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে শালকে ০৪। ‘সি’ গ্র“পে আন্ডারলেখটকে ৩-০ গোলে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে মালাগাই শীর্ষে। জেনিত সেন্ট পিটার্সবার্গকে ৩-২ গোলে হারিয়ে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এসেছে এসি মিলান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১০০৯ ঘ.