২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৭ খেলোয়াড় নিবন্ধন করিয়েছে সকার ক্লাব

মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, শেখ রাসেল ক্রীড়া চক্র এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাবের পর দলবদলের অনুষ্ঠানিকতা সেরেছে ফেনী সকার ক্লাব। মঙ্গলবার ১৭ খেলোয়াড়কে নিবন্ধন করিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2012, 02:26 PM

Updated : 24 Aug 2022, 12:15 PM

ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, শেখ রাসেল ক্রীড়া চক্র এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাবের পর দলবদলের অনুষ্ঠানিকতা সেরেছে ফেনী সকার ক্লাব। মঙ্গলবার ১৭ খেলোয়াড়কে নিবন্ধন করিয়েছে তারা। অবশ্য সকার ক্লাবের এই দলে নেই উল্লেখযোগ্য কোন তারকা খেলোয়াড়। তারা মাঝারি মানের একটি দল গঠন করেছে। দলের কোচ মাহমুদুল হক লিটন অবশ্য আশাবাদী ভালো কিছু করবে তার দল। তিনি বলেন, “আমার দলে তরুণ খেলোয়াড়ের আধিক্য পেয়েছে। এই দল নিয়ে বড় কিছু করা সম্ভব না হলেও হতাশ করবে না। আশা করছি ভালো কিছুই করবে।” ১৭ খেলোয়াড়: মাসুদ আহমেদ উজ্জ্বল, রনি ইসলাম, শিমুল, তৌহিদ, আলাউদ্দিন, শাহ্রান, মোহাম্মদ শাহীন, রকিবুল ইসলাম রুকু, ইয়াসিন, সজীব, কৃষ্ণ কুমার, আল আমিন, আকবর হোসেন রিদন, লুৎফর রহমান নয়ন, আরাফাত রনি, আবু সুফিয়ান জাহিদ, মার্কোস ম্যাক্স। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/২০২০ঘ.