ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় মহিলা সুপার লিগ ফুটবলের ফাইনালে উঠেছে গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার ও যশোর। ফাইনাল হবে বুধবার।
সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে পিছিয়ে পড়েও আনসার ২-১ গোলে নারায়ণগঞ্জকে হারিয়েছে।
৪৩ মিনিটে নুরজাহান আক্তার মিথিলার গোলে এগিয়ে যায় নারায়ণগঞ্জ। ৬১ মিনিটে আনসারকে সমতায় ফেরান কাবিনা চাকমা। শেষ বাঁশির মিনিট তিনেক আগে জয়সূচক গোলটি রওশন আরা বুলুর।
দ্বিতীয় সেমিফাইনালে যশোরও পিছিয়ে পড়ে একই ব্যবধানে টাঙ্গাইলকে হারিয়েছে।
১১ মিনিটে জান্নাতুল ফেরদৌস রিক্তা এগিয়ে দেন টাঙ্গাইলকে। ৬ মিনিট শারমিন রুপা সমতা ফেরানোর পর ২৮ মিনিটে যশোরের জয়সূচক গোলটি করেন রেহানা আকতার রুপা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৩১ঘ.
bdnews24