২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিছিয়ে যাচ্ছে সিলেটে একাডেমি গঠনের কাজ

স্পন্সরের অভাবে সিলেট বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) একাডেমি গঠনের কাজ শুরু করতে পারছেনা বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কবে নাগাদ কার্যক্রম শুরু হবে তাও নিশ্চিত নন বাফুফের কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2012, 03:09 PM

Updated : 24 Aug 2022, 10:41 AM

ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্পন্সরের অভাবে সিলেট বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) একাডেমি গঠনের কাজ শুরু করতে পারছেনা বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কবে নাগাদ কার্যক্রম শুরু হবে তাও নিশ্চিত নন বাফুফের কর্মকর্তারা। বাফুফের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী সোমবার এ ব্যাপারে জানিয়েছেন, “একাডেমি গঠনে সরাকারের সহযোগিতা চাচ্ছি আমরা। এ ব্যাপারে ৬ জানুয়ারি সরকারের উচ্চ মহলের সঙ্গে বাফুফে কর্মকর্তাদের এক বৈঠক হবে।” একাডেমির জন্য বেক্সিমকো গ্র“প স্পন্সর করবে বলে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন এর আগে জানিয়েছিলেন। বেক্সিমকো স্পন্সর করবে কিনা অবশ্য এখন আর নিশ্চিত করে বলছেনা বাফুফে। প্রায় দুই মাস হতে চলল একাডেমির জন্য সিলেট বিকেএসপি বুঝে পেয়েছে বাফুফে। কিন্তু এখনো পারেনি তারা কার্যক্রম শুরু করতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/২১০০ঘ.