২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল

বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার ফাইনালে উঠেছে রংপুরের পালিচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খাগড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2012, 02:19 PM

Updated : 24 Aug 2022, 10:40 AM

ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার ফাইনালে উঠেছে রংপুরের পালিচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খাগড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার প্রথম সেমিফাইনালে পালিচড়া বিদ্যালয় ১-০ গোলে হারায় সিলেটের জৈন্তাপুর রেজিস্টার প্রাথমিক বিদ্যালয়কে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন। একই স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে খাগড়াছড়ি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে হারায় রাজশাহীর খর্দ্দকৌড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব এ কে এম আবদুল আউয়াল মজুমদার বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এদিকে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হবে রাঙ্গামাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বরিশালের চরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে রাঙ্গামাটি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে হারায় সিলেটের হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন বিজয়ী ও বিজিত দলের মধ্য পুরস্কার বিতরণ করেন। একই স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে চরবাড়িয়া বিদ্যালয় ৪-০ গোলে জেতে খুলনা কয়লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপক্ষে। তথ্য মন্ত্রণালয়ের সচিব হেদায়েতুল্লাহ আল মামুন বিজয়ী ও বিজিত দলের মধ্য পুরস্কার বিতরণ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২০১৩ ঘ.