২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেশ আগেই এসএ গেমসের প্রস্তুতি শুরু

দক্ষিণ এশীয় (এসএ) গেমসের প্রস্তুতি বেশ আগেই শুরু করে দিয়েছে বাংলাদেশ। গত এসএ গেমসে সে সব খেলায় সোনা এসেছিলো সেগুলোকে প্রশিক্ষণ ক্যাম্পে প্রাধান্য দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2012, 12:34 PM

Updated : 24 Aug 2022, 10:40 AM

ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ এশীয় (এসএ) গেমসের প্রস্তুতি বেশ আগেই শুরু করে দিয়েছে বাংলাদেশ। গত এসএ গেমসে সে সব খেলায় সোনা এসেছিলো সেগুলোকে প্রশিক্ষণ ক্যাম্পে প্রাধান্য দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। খেলাগুলো হলো শ্যুটিং, কারাতে, উশু ও ভারোত্তোলন। এছাড়া অ্যাথলেটিক্স ও আর্চারিও থাকছে প্রশিক্ষণ ক্যাম্পে। পরে যোগ হবে সাঁতার ও তায়কোয়ান্দো। সবার আগে শুরু হয়েছে শ্যুটিংয়ের প্রস্তুতি। গত মে মাসে শুরু হয় শ্যুটিং ক্যাম্প। কয়েক দিন আগে কাতারের দোহায় এশিয়ান শ্যুটিং চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ অংশও নিয়েছে। দোহা থেকে অবশ্য এক রাশ লজ্জা নিয়ে ফিরতে হয়েছে বাংলাদেশকে। ১০ মিটার এয়ার রাইফেলে কমনওয়েলথ গেমসে সোনা জয়ী শ্যুটার আসিফ হোসেন খানের অবস্থান ছিলো ২৫তম। অন্যরাও ছিলেন ব্যর্থতার প্রতিমূর্তি। দোহায় ব্যর্থতার কারণে বিওএ’র কর্মকর্তারা শ্যুটারদের ওপরে বেশ অসন্তুষ্ট। বিওএ’র মহাপরিচালক কর্নেল (অব.) এম ওয়ালি উল্ল¬াহ জানিয়েছেন, “শ্যুটিং নিয়ে আমরা এখনো তেমন আশাবাদী হতে পারছি না। ব্যক্তিগত উদ্যোগে শারমিন আক্তার রতœা কিছুটা ভালো করছে। কিন্তু অন্যদের অবস্থা ভালো নয়।” শ্যুটিংয়ের পরপরই প্রস্তুতি শুরু করে ভারোত্তোলন ও অ্যাথলেটিক্স। নভেম্বরের প্রথম সপ্তাহে ভারোত্তোলন এবং ২২ নভেম্বর অ্যাথলেটিক্সের ক্যাম্প শুরু হয়। উশু ও কারাতের ক্যাম্প শুরু হয়েছে ১ জানুয়ারি থেকে। ১৫ ফেব্র“য়ারি থেকে শুরু হবে সাঁতারের প্রস্তুতি। ২০১৩ সালের ফেব্র“য়ারি অথবা মার্চে ভারতের রাজধানী নয়াদিল্লিতে এসএ গেমস হওয়ার কথা। ১৪ অথবা ১৬টি খেলা নিয়ে আয়োজিত হতে পারে ‘দক্ষিণ এশিয়ার অলিম্পিক’ নামে পরিচিত প্রতিযোগিতাটি। এ ব্যাপারে আগামী মাসে দক্ষিণ এশীয় অলিম্পিক কমিটি সভায় বসবে। ঐ সভাতেই প্রতিযোগিতা শুরু হওয়ার তারিখ ও খেলার সংখ্যা ঠিক করা হবে। তবে সেজন্য বসে থাকতে নারাজ বিওএ। কর্নেল (অব.) ওয়ালি উল¬াহ বলেন, “অন্য দেশগুলো অনেক আগেই প্রস্তুতি শুরু করে দিয়েছে। আমাদের আর বসে থাকা ঠিক হবে না। তাই আমরা কয়েকটি খেলার প্রস্তুতি শুরু করে দিয়েছি। পর্যায়ক্রমে অন্য খেলাগুলোর প্রস্তুতিও শুরু হবে।” “দীর্ঘ দিন প্রশিক্ষণের বাইরে থাকায় সোনা জয়ী খেলোয়াড়দের খেলায় অনেক অবনতি হয়েছে। তাদের খেলায় উন্নতির জন্য বেশ আগেই ক্যাম্প শুরু করার সিদ্ধান্ত নিয়েছি আমরা,” যোগ করেন বিওএ’র মহাপরিচালক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৮৩০ঘ.