২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীর্ষেই থেকে গেল জুভেন্টাস, টট্টির রেকর্ড

ভাগ্যকে জয় করে সেরি আ’র পয়েন্ট তালিকার শীর্ষেই থেকে গেল জুভেন্টাস। শনিবার আটলান্টাকে হারায় তারা ২-০ গোলে। এদিকে এএস রোমা দলনায়ক ফ্রান্সেসকো টট্টি একই ক্লাবের হয়ে সর্বোচ্চ গোল করে নতুন করে লেখান লিগের রেকর্ড বই। খেলায় তার দল সেসনার বিপক্ষে জেতে ৫-১ গোলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2012, 08:39 AM

Updated : 24 Aug 2022, 10:38 AM

ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভাগ্যকে জয় করে সেরি আ’র পয়েন্ট তালিকার শীর্ষেই থেকে গেল জুভেন্টাস। শনিবার আটলান্টাকে হারায় তারা ২-০ গোলে। এদিকে এএস রোমা দলনায়ক ফ্রান্সেসকো টট্টি একই ক্লাবের হয়ে সর্বোচ্চ গোল করে নতুন করে লেখান লিগের রেকর্ড বই। খেলায় তার দল সেসনার বিপক্ষে জেতে ৫-১ গোলে। খেলার প্রথমার্ধে ফুটবল বিধাতা যেন মুখ ফিরিয়ে ছিলেন জুভেন্টাসের ওপর থেকে। বেশ কয়েকবার গোল তিক্ত স্বাদ নেয়ার হাত থেকে বেঁচে যায় আটলান্টা। দু’বার তো বল ফিরে আসে গোলপোস্ট কাঁপিয়ে। কিন্তু খেলার ৫৫ মিনিটে আর রক্ষা পায়নি আটলান্টা। আন্দ্রেয়া পিরলোর কাছ থেকে বল পেয়ে মাথা দিয়ে স্তেফান লিচেস্টেইনার বল পাঠিয়ে দেন প্রতিপক্ষের জালে। ৮১ মিনিটে অফ-সাইডের ফাঁদ এড়িয়ে দলের জয় নিশ্চিত করেন বদলী খেলোয়াড় ইমানুয়েল গিয়াচ্চেরিনি। এই জয়ের ফলে দ্বিতীয় দল এসি মিলানের চেয়ে চার পয়েন্ট এগিয়ে গেল জুভেন্টাস (১৯ খেলায় ৪১ পয়েন্ট)। মিলান রোববার খেলবে পয়েন্ট তালিকার একেবারে নিচের দল নোভারার বিপক্ষে। এর আগের খেলায় রোমার হয়ে ২১১ তম গোল করে সেরি আ’র রেকর্ড বই নতুন করে লেখান টট্টি। এর আগে একটি ক্লাবের হয়ে সর্বোচ্চ ২১০ গোল করার রেকর্ড ছিল এসি মিলানের গানার নরদাহলের। ’৫০’র দশকে এই রেকর্ড করেন তিনি। স্তাদিও অলিম্পিকোয় খেলার ৪০ সেকেন্ডেই গোল করে দলকে এগিয়ে নেন টট্টি। আট মিনিটে ব্যবধান বাড়ান তিনি। ফ্যারিও বোরিনি গোল ব্যবধান ৩-০ তে নিয়ে যান এক মিনিট পর। খেলার ৫৮ মিনিটে সেসনার এডার এক গোল শোধ করেন। চার মিনিট পর আবার গোল পার্থক্য তিনে নিয়ে যান জুয়ান। রোমার পক্ষে পঞ্চম গোল করেন মিরালেম পায়ানিচ ৭০ মিনিটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪১৯ ঘ.