২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার অঘটনের শিকার ফিস ও স্কিয়াভোনি

অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় দিন বুধবার অঘটনের শিকার হয়েছেন যুক্তরাষ্ট্রের ছেলেদের এককের শীর্ষ তারকা মার্ডি ফিস। কলম্বিয়ার অবাছাই খেলোয়াড় আলেজান্দ্রো ফাল্লার কাছে ৭-৬(৪), ৬-৩, ৭-৬(৬) গেমে হেরে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নেন র‌্যাংকিংয়ের আট নম্বর খেলোয়াড় ফিস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2012, 11:32 AM

Updated : 24 Aug 2022, 10:36 AM

ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় দিন বুধবার অঘটনের শিকার হয়েছেন যুক্তরাষ্ট্রের ছেলেদের এককের শীর্ষ তারকা মার্ডি ফিস। কলম্বিয়ার অবাছাই খেলোয়াড় আলেজান্দ্রো ফাল্লার কাছে ৭-৬(৪), ৬-৩, ৭-৬(৬) গেমে হেরে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নেন র‌্যাংকিংয়ের আট নম্বর খেলোয়াড় ফিস। ফিস না পারলেও দ্বিতীয় রাউন্ডের বাধা ঠিকই পেরিয়ে গেছেন রাফায়েল নাদাল, টমাস বার্দাইচ, হুয়ান মার্টিন ডেল পোর্তো ও ফেলিসিয়ানো লোপেজ। রজার ফেদেরার পেয়েছেন ওয়াক ওভার। আর পাঁচ সেটের দীর্ঘ লড়াইয়ের পর যুক্তরাষ্ট্রের স্বপ্ন বাঁচিয়ে রেখেছেন জন ইসনার। এদিন অঘটন ঘটেছে মেয়েদের এককেও। দশম বাছাই ইতালির ফ্রানচেস্কা স্কিয়াভোনি ৬-৪, ৬-৩ গেমে হেরে যান স্বদেশি অবাছাই খেলোয়াড় রোমিনা ওপরানদির কাছে। মেয়েদের এককে তৃতীয় রাউন্ডে পৌঁছে গেছেন র‌্যাংকিং সেরা ক্যারোলিন ওজনিয়াকি, লি না, বর্তমান চ্যাম্পিয়ন কিম ক্লাইস্টার্স, ইয়েলেনা ইয়াঙ্কোভিচ, ভিক্টোরিয়া অ্যাজারেঙ্কা, আগনিয়েস্কা রাদওয়ানস্কা ও দানিয়েলা হানতুচোভা। এর আগে মঙ্গলবার প্রথম রাউন্ড থেকে বিদায় নেন ইউএস ওপেন চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সামান্থা স্টোসার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২১০২ ঘ.