২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবাহনীকে বিদায় করে সেমিফাইনালে শেখ জামাল

বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডকে বিদায় করে দিয়ে গ্রামীণফোন ফেডারেশন কাপের শেষ চারে উঠে গেলো শেখ জামাল ধানমন্ডি ক্লাব। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তৃতীয় কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারের সাডেনডেথে ৪-৩ গোলে জিতেছে বাংলাদেশ লিগ চ্যাম্পিয়নরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2012, 03:15 PM

Updated : 24 Aug 2022, 10:36 AM

ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডকে বিদায় করে দিয়ে গ্রামীণফোন ফেডারেশন কাপের শেষ চারে উঠে গেলো শেখ জামাল ধানমন্ডি ক্লাব। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তৃতীয় কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারের সাডেনডেথে ৪-৩ গোলে জিতেছে বাংলাদেশ লিগ চ্যাম্পিয়নরা। নির্ধারিত সময় এবং অতিরিক্ত ৩০ মিনিটে ২-২ গোলে ড্র াকায় খেলা টাইব্রেকারে গড়ায়। ট্রাইবেকারের পাঁচটি শটের মধ্যে দুই দলই প্রথম তিনটি করে গোল করে। পরে সাডেনডেে মিশুর গোলে জয়ের উল্লাসে মেতে ওঠে শেখ জামাল। শেখ জামাল জিতলেও ম্যাচটি হয়েছে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ন। উত্তেজনার বারুদে ঠাঁসা ছিল ম্যাচ। দুই দুইবার এগিয়ে থেকেও একবারও গোল ধরে রাখতে পারেনি শেখ জামাল। দুইবারই দুর্বার আবাহনী স্ট্রাইকাররা গোল শোধ করে খেলায় ফিরে আবাহনী। খেলার ধারার বিপরীতে ম্যাচের ৩৩ মিনিটে গোল করে এগিয়ে যায় শেখ জামাল। বামপ্রান্ত থেকে নাইজেরীয় মিডফিল্ডার ফেমি অরুনিমির ফ্রি কিক আবাহনী গোলরক্ষক সোহেলের হাত ফসকালে নাইজেরীয় স্ট্রাইকার আসোগবা অ্যালেন আলতো টোকায় বল জালে জড়ান (১-০)। সাত মিনেটের ব্যবধানে গোলটি শোধ করে ফেলে আবাহনী। ৪০ মিনিটে নাসিরে ক্রসে ফ্রাঙ্কের হেড ক্রস বারে লেগে বাধাপ্রাপ্ত হলে ফিরতি বলে জাহিদ প্লেসিং শটে গোল করেন (১-১)। তিন ম্যাচের নিষিদ্ধাদেশ কাটিয়ে জাহিদ মাঠে ফিরেই গোল পায়। লেবাননের বিপক্ষে বিশ্বকাপ প্রাক বাছাই পর্বের ফিরতী ম্যাচে আশোভন আচরণ করায় দুই ম্যাচ নিষিদ্ধ এবং এক লাখ টাকা জরিমানা করা হয় জাহিদকে। সে কারণেই ফেডারেশন কাপের গ্র“প পর্বে খেলতে পারেনি জাতীয় দলের এই মিডফিল্ডার। প্রথমার্ধের এক মিনিট বাকি থাকতে শেখ জামাল আবার এগিয়ে যায়। জটলা থেকে আব্দুল বাতেন কোমলের শট বলের দ্বিক পরিবর্তন করে দেন আসোগবা অ্যালেন। সাইডবারে লেগে বল চলে যায় জালে (২-১)। কম যায়নি আবাহনীও। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে ম্যাচের সমতা নিয়ে আসে। ঘানান থুয়াম ফ্রাঙ্কের মাইস মিডফিল্ডার আইডু ইব্রাহিম দুই ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দন্ত এক শটে পরাস্ত করেন শেখ জামাল গোলরক্ষক আমিনুলকে (২-২)। টাইব্রেকারে শেখ জামালের পক্ষে গোল করেন মাস ইউকো, আসোগবা অ্যালেন, তৌহিদুল আলম সবুজ। আর গোল করতে র্ব্য হন আব্দুল বাতেন কোমল ও ইউসিফ ইসা। সাডেনডেথে আতিকুর রহমান মিশু গোল করেন। অবশ্য সাডেনডেথ েেক আবাহনী অধিনায়ক সামাদ ইউসুফ গোল করতে পারেননি। এর আগে টাইব্রেকারে গোল করতে র্ব্য হন শাখাওয়াত হোসেন রনি ও মোহাম্মদ সুজন। তাই থুয়াম ফ্রাঙ্ক, ওয়ালি ফয়সাল ও আইডু ইব্রাহিমের তিনটি গোল বিফলে যায়। ম্যাচের নির্ধারিত সময়েই জেতা উচিত ছিল বলে মনে করেন শেখ জামাল কোচ সাইফুল বারি টিুট। তিনি বলেন, “দুইবার এগিয়ে থেকেও নির্ধারিত সময়ে জিততে না পারাটা আমাদের ব্যর্থতা। তাছাড়া স্ট্রাইকারদের ভুলে নির্ধারিত সময়ে সহজ কয়টি সুযোগ হাতছাড়া করেছেন খেলোয়াড়রা। তবে আবাহনীকে হারাতে পেরেছি তা আমাদের জন্য বড় পাওয়া।” আর আবাহনী কোচ আলী আকবর পুরমুসলিমি এই হারের জন্য ডিফেন্ডার এবং গোলরক্ষককে দায়ী করেছেন। তিনি বলেন, “ডিফেল্ডারদের ভুলেই আমরা দুইটি গোল হজম করেছি। গোলরক্ষকও অনেক ভুল করেছেন। তা না হলে আমরাই জিততাম।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/২১১২ঘ.