২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম রাউন্ড থেকেই স্টোসারের বিদায়

দেশবাসীর হৃদয় ভেঙ্গে দিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন ইউএস ওপেন চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সামান্থা স্টোসার। বছরের প্রথম এই ‘গ্র্যান্ড স্লাম’ টুর্নামেন্টে রুমানিয়ার অবাছাই খেলোয়াড় সোরানা ক্রিস্টিয়ার কাছে ৭-৬ (২), ৬-৩ গেমে হেরে যান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2012, 12:27 PM

Updated : 24 Aug 2022, 10:36 AM

ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দেশবাসীর হৃদয় ভেঙ্গে দিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন ইউএস ওপেন চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সামান্থা স্টোসার। বছরের প্রথম এই ‘গ্র্যান্ড স্লাম’ টুর্নামেন্টে রুমানিয়ার অবাছাই খেলোয়াড় সোরানা ক্রিস্টিয়ার কাছে ৭-৬ (২), ৬-৩ গেমে হেরে যান তিনি। ম্যাচ শেষে দর্শকদের উদ্দেশ্যে ক্রিস্টিয়া বলেন, “হয়তো পুরো দেশ আমাকে এখন ঘৃনা করবে।” এদিকে পুরুষ এককে অস্ট্রেলিয়ান ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ সহজেই ৬-২, ৬-০, ৬-০ গেমে পাওলো লোরেঞ্জিকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠে গেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৮১৮ ঘ.