২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাবা ফেডারেশনে দাবাড়–দের তালা!

নতুন কমিটি গঠনের দাবিতে জাতীয় ক্রীড়া পরিষদের তৃতীয় তলায় অবস্থিত দাবা ফেডারেশনের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন দাবাড়–রা। ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদে স্মারকলিপি দেয়ার পর সোমবার বিকেল সাড়ে চারটায় এই সিদ্ধান্ত নেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2012, 04:04 PM

Updated : 24 Aug 2022, 10:35 AM

ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন কমিটি গঠনের দাবিতে জাতীয় ক্রীড়া পরিষদের তৃতীয় তলায় অবস্থিত দাবা ফেডারেশনের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন দাবাড়–রা। ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদে স্মারকলিপি দেয়ার পর সোমবার বিকেল সাড়ে চারটায় এই সিদ্ধান্ত নেন তারা। তালা ঝোলানোর পর সন্ধ্যা ৭টা পর্যন্ত ফেডারেশনের কার্যালয়ের সামনে অবস্থান নেন ২৫-৩০ জন দাবাড়–। সে সময় অবশ্য কোনো গ্র্যান্ডমাস্টার বা আন্তর্জাতিক মাস্টার ছিলেন না। সময় মতো লিগ আয়োজন করতে না পারা, বিভিন্ন অনিয়ম এবং বিদেশে কয়েক জনকে পাচারের অভিযোগে এই সিদ্ধান্ত নিয়েছেন দাবাড়–রা। ২০০৯ সালের সেপ্টেম্বরে অ্যাডহক কমিটি গঠনের পর থেকেই দাবাড়–রা ফেডারেশনের সাধারণ সম্পাদক মোকাদ্দেছ হোসাইন, যুগ্ম-সম্পাদক মাসুদুর রহমান মল্লিক এবং কয়েকজন সদস্যের কর্মকাণ্ড নিয়ে আপত্তি তুলে আসছিলেন। কয়েক জন কর্মকর্তার যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন তারা। আন্দোলনকারীদের একজন হাবিবুর রহমান বলেন, “আমাদের এই আন্দোলনে সব দাবাড়–র সম্মতি আছে।” এ বিষয়ে দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক মোকাদ্দেছ হোসাইন বলেন, “আমি পদত্যাগ করবো না। পদত্যাগের মতো কিছু হয়নি। আমি এখন ফেডারেশনের কার্যালয়েই আছি। ঝোলানো তালাও ফেডারেশনেরই তালা।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১৫৬ঘ.