২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্পোরেট মহিলা ফুটবল মঙ্গলবার থেকে

মঙ্গলবার থেকে চারটি দলকে নিয়ে শুরু হতে যাচ্ছে ওয়ালটন কর্পোরেট মহিলা ফুটবল লিগ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বেলা সোয়া তিনটায় শুরু হতে যাওয়া উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বিজেএমসি ও ব্র্যাক। প্রতিযোগিতার অন্য দুই দল শেলটেক ও সানবীম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2012, 11:27 AM

Updated : 24 Aug 2022, 10:35 AM

ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মঙ্গলবার থেকে চারটি দলকে নিয়ে শুরু হতে যাচ্ছে ওয়ালটন কর্পোরেট মহিলা ফুটবল লিগ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বেলা সোয়া তিনটায় শুরু হতে যাওয়া উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বিজেএমসি ও ব্র্যাক। প্রতিযোগিতার অন্য দুই দল শেলটেক ও সানবীম। সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে এক সংবাদ সম্মেলনে মহিলা ফুটবল কমিটির সভাপতি সিরাজুল ইসলাম বাচ্চু জানিয়েছেন, “মহিলা ফুটবলকে আরো জনপ্রিয় করতেই আমাদের এই উদ্যোগ। আশা করি এই প্রতিযোগিতার মাধ্যমে ফুটবলকে সর্বস্তরে পৌঁছে দিতে পারবো।” “যদিও দলের সংখ্যা বেশি না। আরো কয়েকটি দল অংশ নেয়ার প্রতিশ্র“তি দিলেও শেষ মুহূর্তে তারা সরে দাঁড়িয়েছে। আশা করি ভবিষ্যতে দলের সংখ্যা বাড়বে,” যোগ করেন তিনি। চ্যাম্পিয়ন দল ৪০ হাজার টাকা এবং রানার্সআপ দল ২০ হাজার টাকার অর্থ পুরস্কার পাবে। সেরা খেলোয়াড় আর সর্বোচ্চ গোলদাতাকেও পুরস্কৃত করবে প্রতিযোগিতার স্পন্সর ওয়ালটন। প্রথম পর্ব হবে লিগ ভিত্তিতে। প্রথম পর্বের সেরা দুই দল মুখোমুখি হবে ফাইনালে। ফাইনাল ২৭ জানুয়ারি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৭১৪ঘ.