ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী বছর ভারতের দিলি¬তে অনুষ্ঠেয় এসএ গেমসের প্রস্তুতি হিসেবে প্রশিক্ষণ ক্যাম্পে ডাক পেয়েছেন ১০ জন সাঁতারু। মিরপুর জাতীয় সুইমিং কমপে¬ক্সে ১৫ জানুয়ারি থেকে শুরু হবে এই প্রশিক্ষণ ক্যাম্প।
এদের মধ্যে ৬ জন পুরুষ এবং ৪ জন মহিলা সাঁতারু।
পুরুষ সাঁতারুরা হলেন শাহজাহান আলী রনি, কামাল হোসেন, কাঞ্চন মিয়া (বাংলাদেশ সেনাবাহিনী), মাহফিজুর রহমান সাগর, রুবেল রানা ও অনিক ইসলাম (বাংলাদেশ নৌবাহিনী)।
চার মহিলা সাঁতারু হলেন মাহফুজা খাতুন, সোনিয়া আক্তার টুম্পা, ডলি আক্তার ও মরিয়ম খাতুন (বাংলাদেশ আনসার)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১২১ঘ.
bdnews24