২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সা ছেড়ে পিএসজিতে যাচ্ছেন ম্যাক্সওয়েল

প্যারিস সেইন্ট-জার্মেইনে (পিএসজি) যোগ দিতে যাচ্ছেন বার্সেলোনার রক্ষণভাগের খেলোয়াড় ম্যাক্সওয়েল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2012, 09:40 AM

Updated : 24 Aug 2022, 10:33 AM

ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্যারিস সেইন্ট-জার্মেইনে (পিএসজি) যোগ দিতে যাচ্ছেন বার্সেলোনার রক্ষণভাগের খেলোয়াড় ম্যাক্সওয়েল। বার্সেলোনার ওয়েবসাইটে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়, তারা ম্যাক্সওয়েলকে ফ্রান্সের দলটিতে চলে যাওয়ার অনুমতি দিয়েছে। এতে বলা হয়, প্যারিস সেইন্ট-জার্মেইনের সঙ্গে নতুন চুক্তির খুটিনাটি দিক চূড়ান্ত করার জন্য ব্রাজিলের এই খেলোয়াড়টি এখন ফ্রান্স যাবেন। এ সপ্তাহের প্রথম দিকে বার্সেলোনার কোচ পেপ গার্দিওলা বলেছিলেন, “খেলার পর্যাপ্ত সুযোগ পাচ্ছিলেন না বলে বার্সেলোনায় সন্তুষ্ট ছিলেন না ম্যাক্সওয়েল।” বার্সায় যোগ দেয়ার প্রথম মৌসুমে ম্যাক্সওয়েল চমৎকার খেলেন বলে উল্লেখ করে তিনি বলেন, কিন্তু দ্বিতীয় মৌসুমে খেলার সুযোগ তিনি খুব একটা পাননি। কেননা কয়েকবার চোট পান তিনি। এতে তার কার্যকারিতাও কমে যায়। ইন্টার মিলান থেকে ২০০৯ সালের জুলাইয়ে বার্সেলোনায় যোগ দেন ম্যাক্সওয়েল। এ মৌসুমে মাত্র ১২ বার মাঠে নামার সুযোগ পান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫৩০ ঘ.